Wednesday, April 1, 2026

প্রিয় তুমি

কবিতা - প্রিয় তুমি

মোঃ অলিউল্লাহ

 যে আলোতে বিচরণ করেও তুমি আধারে নিমজ্জিত ছিলে,

আপন হাতে বোনা স্বপ্নগুলোকে, খুন করেছো তিলে তিলে।

আশা জাগানিয়া আগন্তুক হয়ে,

বাঁচালে একবার, আর ডুবালে শতবার, জুজোর ভয়ে।


নিরুদ্দেশ এক ভ্রান্ত পথিক ছিলেম আমি,

নাম না জানা কষ্ট ছিল অনেক দামি।

তুমি এলে বদলে দিলে আলতো করে,

মেঘের ভাজে সূর্যি হাসে চুপটি করে।


নিরভ্যেস এই প্রেম না জানা সরল ছেলে,

তোমার ছোয়া, তোমার ঘ্রাণে সব জড়তা পিছু ফেলে,

দুঃসাহসী অবাধ্য মন নগ্নকল্পে মাতাল হলো-

বিরামহীন এক নেশায় মেতে তোমার পানে ছুটে গেলো।


স্নিগ্ধ শোভা তনুর টানে ডাকলে কেন বারে বারে,

অবাধ তোমার গহীন প্রাণে, পোষলে আমায় নির্বিকারে।

পুড়লে খাঁচায় পাখির মতো, আপন মনে যতন করে,

খেলা ফুরালে ছেড়ে দিলে, তোমার ধুসর শেষ প্রহরে।


বন্দি খাঁচার পাখি আমি, ডানা মেলে পারি না উড়তে

তুমি তো গেলে তোমার পথে, আমি যাব কোন জগতে।

ব্যথার ক্ষত আজ অন্তত ঢের বেড়েছে হঠাৎ করে-

কোন অজানা পথটি ধরে, কেন আবার এলে ফিরে।

কোন সে যাতনা দেওয়ার বাকি রাখলে মনে সংগোপনে

নেইকো কোন মান অভিমান, অভিযোগ আর তোমার প্রতি-

ইচ্ছে মত শক্তি যত, করে যাও আমার ক্ষতি।


No comments:

Post a Comment

Thanks for your comment