Friday, April 27, 2018

মহাপ্রয়াণ (MAHAPROYAN)

উপন্যাস
মহাপ্রয়াণ (MAHAPROYAN)

মোঃ অলিউল্লাহ্


আমার এ উপন্যাসটি ২০১২ সালের সেপ্টেম্ভর মাসে প্রকাশিত হয়। এটি প্রকাশ করে স্বনামধন্য প্রকাশনা ‘অথৈ প্রকাশ’। উক্ত উপন্যাসটি খুব সহজে পাঠকের মন জয় করে নিতে সক্ষম হয় এবং সকলের অনুভূতিতে জায়গা করে নেয়। এ উপন্যাসের ভাষা খুব সাবলীল ও পাঠকসুলভ। একটি সুন্দর গল্পের গাথুঁনিতে আর চমৎকার কিছু চরিত্রের মাধ্যমে সুশীল শব্দ প্রয়োগের মাধ্যমে তা পাঠক মহলে ঠাই করে নিতে মোটেও বেগ পেতে হয়নি। তারই ফলশ্রুতিতে অনুপ্রাণিত হয়েছি পরবর্তিতে আমার লেখনি চালিয়ে যাবার। নিশ্চিত করেই বলতে পারি, উপন্যাসটি আপনার ভাললাগার তালিকায় অন্যতম হয়ে থাকবে।

উপন্যাসটির বিষয়বস্তু একটি আধুনিক সমাজ ব্যবস্থা ও সেখানকার বসবাসরত মানুষের মধ্যে বিদ্যমান যে শ্রেণিবিভাজনের ফলে মানুষের অবস্থান, উত্থান-পতন, সামাজিক মর্যাদা আর ব্যক্তিজীবনের ভাগ্য নিয়ন্ত্রিত জীবনের কাহিনী নিয়ে রচিত।

এ উপন্যাসে রয়েছে মানুষের পারস্পরিক সম্পর্ক ও প্রেমাণুভূতির প্রবল ইচ্ছাশক্তি, কিছু আবেগের সাথে খাপখাইয়ে নিয়ে জীবনবোধে আচ্ছন্ন হওয়া আর নিয়তির পদতলে আত্মসমর্পন করে, মানুষের বিবেকবোধের কাছে হার মেনে নিয়ে সেই নিয়তিকেই আলিঙ্গন করা।

বর্তমান আর বাস্তবতার আদলে গাঁথা এ উপন্যাস খুব সহজেই পাঠকের হৃদয়ে স্থান করে নিবে। আশা করছি সবাই উপন্যাসটি পড়বেন এবং কেমন লাগলো সে বিষয়ে কমেন্ট করে মতামত জানাবেন। 
 উপন্যাসটি ওয়েবসাইটে পড়তে এই লিংকে ক্লিক করুন



উপন্যাসের পিডিএফ ফাইল ডাউনলোড করতে নিচের আইকনটিতে ক্লিক করুন।





বইটির প্রিন্টেড ভার্সন কিনতে পারেন উক্ত লিংক থেকে- https://www.rokomari.com/book/92867/mahaproyan



No comments:

Post a Comment

Thanks for your comment